রাজধানীর সূত্রাপুরে মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মালঞ্চ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগের দিন, সোমবার মধ্যরাতে রাজধানীতে রাইদা পরিবহনের দুটি ও রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের ১৩ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা চলছে, তবে রাজধানীতে শঙ্কার কিছু নেই।
মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, গত তিন দিনে রাজধানীতে
– 🔥 ৯টি যানবাহনে অগ্নিসংযোগ
– 💣 ১৭টি ককটেল বিস্ফোরণ
– 🚶♂️ ১৪টি ঝটিকা মিছিল
ঘটেছে।
এসব ঘটনায় ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের অধিকাংশই রাজধানীর বাইরে থেকে এসেছে।



মন্তব্য করুন