১৩ নভেম্বর ২০২৫, ফরিদপুর: আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা‑খুলনা মহাসড়ক ও বরিশাল মহাসড়কের একাধিক স্থানে বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে।
সুয়াদি, পুখুরিয়া ও পুলিয়া এলাকায় ভোর থেকেই দলীয় নেতাকর্মীরা ঢাল, তলোয়ার, শরকি, রামদা, কাটরা ও টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন। তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
এর ফলে ভাঙ্গা ঢাকা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর‑বরিশাল মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রাকিবুজ্জামান বলেন, “তিনটি স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছেন। আমরা সরানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।”



মন্তব্য করুন