গত ১৩ নভেম্বর ২০১৮ খ্রিস্টব্দের ‘দৈনিক রুদ্রবার্তা’ পত্রিকায় প্রকাশিত ‘শরীয়তপুরে এসএসসি ফরম পূরণে সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ’ শিরনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: নজরুল ইসলাম।
তার স্বাক্ষরিত লিখিত প্রতিবাদটিতে উল্লেখ করেন, গত ১৩ নভেম্বর ২০১৮ খ্রিস্টব্দের ‘দৈনিক রুদ্রবার্তা’ পত্রিকায় প্রকাশিত ‘শরীয়তপুরে এসএসসি ফরম পূরণে সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ’ শিরোনামে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আদায়কৃত এসএসসি ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে, বোর্ড কর্তৃক নির্ধারিত টাকার বাইরে কোন অতিরিক্ত অর্থ আদায় করা বিদ্যালয়ের এখতিয়ার বহির্ভূত বিধায় কোন অতিরিক্ত অর্থ আদায় করা হয়নি বলে জানান প্রতিবাদ লিপিতে।



মন্তব্য করুন