ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫: বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন দেশের শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “আসসালামু আলাইকুম বাংলাদেশ। আল্লাহ এ দেশকে শান্তি ও নিরাপত্তার জনপদ হিসেবে চিরপ্রতিষ্ঠিত রাখুন। আমিন।”
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই দিনে ফেসবুকে পোস্ট দিয়ে আশা প্রকাশ করেন, শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় আন্তর্জাতিক মানদণ্ডে ন্যায্য বিচার নিশ্চিত করবে। তিনি লিখেছেন, “ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে।”
রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাইকোর্ট মাজারসংলগ্ন ট্রাইব্যুনালের ফটকে সেনাসদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।



মন্তব্য করুন