ঢাকা, ১৯ নভেম্বর ২০২৫: রাজধানীর গুলিস্তানে মধ্যরাতে একটি মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রমনা ভবনের ছয়তলা ভবনের তৃতীয় তলায় একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বঙ্গবাজার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার পর দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে জানা যাবে।



মন্তব্য করুন