বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র।
দলীয় নির্দেশনা অনুযায়ী, জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো কিংবা আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন না করার আহ্বান জানানো হয়েছে। বরং নেতাকর্মীদের অর্থ দান করতে বলা হয়েছে।
শৈশবে তারেক রহমানকে ভর্তি করা হয় ঢাকা সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে, যা তখন ইংরেজি মাধ্যমের একটি প্রতিষ্ঠান ছিল। তিনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতকোত্তর অধ্যয়ন সম্পন্ন করেন।
তারেক রহমান ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন।
দলের জাতীয় প্রচারণা কৌশল কমিটির সদস্য হিসেবে তিনি তার মা খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণার সমন্বয় সাধন করেন। পাঁচটি আসনে তারেক রহমানের প্রচারণা সমন্বয়ের ফলে খালেদা জিয়া বিপুল জয় পান, যা তাকে দলের ভবিষ্যৎ নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের যোগ্য প্রমাণ করে।



মন্তব্য করুন