ঢাকা, ২১ নভেম্বর:
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ২। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে।
ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ভূমিকম্পকে সাধারণত মাঝারি মাত্রার হিসেবে ধরা হয়। এতে ভবন ও অন্যান্য কাঠামোর সামান্য ক্ষতি হতে পারে। তবে এখনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনার পর রাজধানীসহ বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বেরিয়ে আসে। ভূমিকম্পের সময় অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজ্ঞতা শেয়ার করেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবেদন পরে প্রকাশ করা হবে।
—



মন্তব্য করুন