ঢাকা, ২২ নভেম্বর:
রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এ কম্পন রেকর্ড করা হয়।
এর আগে একই দিনে সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে উৎপত্তিস্থল হওয়া ৩.৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
তারও আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। ওই ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সারাদেশে প্রাণহানি ঘটে।
শুক্রবারের মাঝারি মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ভবন থেকে ইট খসে পড়া ও আতঙ্কে ভবন থেকে লাফিয়ে অন্তত ৪ শতাধিক মানুষ আহত হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ধারাবাহিক ভূমিকম্পের ঘটনা জনমনে উদ্বেগ বাড়াচ্ছে। যদিও শনিবার সন্ধ্যার কম্পন ছিল স্বল্পমাত্রার, তবে এর আগের দিনের শক্তিশালী ভূমিকম্পের প্রভাব এখনও মানুষের মনে তীব্রভাবে বিদ্যমান।



মন্তব্য করুন