গোপালগঞ্জের কোটালীপাড়ায় যুবলীগ নেতা মুকুল খন্দকার আনুষ্ঠানিকভাবে যুবদলে যোগ দিয়েছেন। তিনি রাধাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার রাতে উপজেলার ভাঙ্গারহাট বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে মুকুল খন্দকার যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরে উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক ও সদস্য সচিব মান্নান শেখ ফুলের মালা পরিয়ে তাকে স্বাগত জানান।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মুকুল খন্দকার বলেন, আওয়ামী রাজনীতির আদর্শের সঙ্গে তার ব্যক্তিগত আদর্শের অমিল থাকায় তিনি যুবলীগের সাধারণ সম্পাদকের পদসহ আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদলে যোগদান করেছেন এবং ভবিষ্যতে দলের সব রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।



মন্তব্য করুন