ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজাকে কেন্দ্র করে আজ শনিবার (২০ ডিসেম্বর) সংসদ ভবন এলাকায় ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ডাইভারশন জারি করা হয়েছে।
বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিএমপি মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের সড়কে যান চলাচল সীমিত করেছে।
নিরাপত্তার স্বার্থে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানিয়েছে পুলিশ। শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স।
মিরপুর রোড থেকে ফার্মগেটগামী যানবাহনগুলো আজ গণভবন ও লেক রোড হয়ে বিজয় সরণি দিয়ে যাতায়াত করবে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রধান অংশ সাধারণ যানের জন্য বন্ধ থাকবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের ফার্মগেট এক্সিটের পরিবর্তে হাতিরঝিল (এফডিসি) র্যাম্প ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। জানাজা শেষে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্য রয়েছে প্রশাসনের।
এদিকে ওসমানের মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে সৃষ্ট অস্থিরতায় গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির দাবি, একটি মহল পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করে গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করতে চায়।



মন্তব্য করুন