দলিল লিখক সমিতির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সরোয়ার হোসেন সবুজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শরীয়তপুর জেলা দলিল লিখক সমিতির উদ্যোগে শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের একটি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের দলিল লিখক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সরোয়ার হোসেন সবুজ দীর্ঘদিন ধরে দলিল লিখক সমাজের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন। কেন্দ্রীয় কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি শরীয়তপুরসহ সারাদেশের দলিল লিখকদের জন্য একটি গর্বের বিষয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সরোয়ার হোসেন সবুজকে ফুলের মালা দিয়ে বরন করে নেয়া হয়। জবাবে তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলিল লিখক সমাজের অধিকার, পেশাগত মর্যাদা ও ঐক্য সুসংহত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।

প্রসঙ্গত ২০০৯ সালে সরোয়ার হোসেন সবুজ দলিল লেখার পেশায় নিয়োজিত হন। দীর্ঘ ১৬ বছরের অভিজ্ঞতায় তিনি এই পেশায় সততা, দক্ষতা ও নেতৃত্বগুণের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছেন। বর্তমানে তিনি একাধারে নড়িয়া দলিল লিখক সমিতির সভাপতি এবং শরীয়তপুর জেলা দলিল লিখক সমিতির সিনিয়র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।