শরীয়তপুর-২ আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমের মামা বাড়ি নড়িয়া পদ্মার দ্বীপে সৌজন্য স্বাক্ষাৎ করতেই জনতার ঢল।
স্থানীয়দের আয়োজনে উঠোন বৈঠকের আয়োজন করা হলে সমাবেশে রূপ নেয়। মামাবাড়ির আত্মীয়-স্বজন সহ সর্বোস্তরের জনগণের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় শিক্ত হন একেএম এনামুল হক শামীম।
নানা বাড়ির স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের আওয়ামীলীগ প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।
তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বেশি নিরাপদ, আর কারো কাছে নয়। আপনারা জানেন এবং দেখেছেন পদ্মা ভাঙ্গণে ও পদ্মাসেতু নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা অস্বীকার করা যায় না। এজন্যই বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বড় বড় মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে বিরল। বাংলাদেশকে মধ্যম ও উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে যা কিছু প্রয়োজন তা তিনি করে যাচ্ছেন এবং আগামীতেও করবেন। এজন্যই তিনি একটি লক্ষ্য নিয়ে ভিশন ২০২১ ও ২০৪১ ঘোষণা দিয়েছেন।
শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে পদ্মা সেতু হয়, বাড়িতে বাড়িতে বিদ্যুতের আলো জ্বলে, জানুয়ারী মাসে স্কুলের ছাত্রছাত্রীরা নতুন বই হাতে পায়, ঘরে বসে পরীক্ষার রেজাল্ট পায়, ঘরে বসে চাকুরীর আবেদন করা যায়।
তিনি আরো বলেন, আমার নানা বাড়ি পদ্মা বেষ্টি বিচ্ছিন্ন দ্বীপ। এই দ্বীপ আমার মায়ের জন্মস্থান। মা ও মাটির সাথে আমার নারের টান রয়েছে। এই এলাকার মানুষে মুখে হাসি ফুটাতে শেখ হাসিকে প্রধানমন্ত্রী হিসেবে দরকার। পদ্মার দ্বীপের মানুষ ডিজিটাল রূপে অধুনিক সুবিধা পাবে বলে মনে করি।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় অওয়ামীলীগ উপ কমিটির সহ সম্পাদক জহিরুল ইসলাম জহির সিকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ হেমায়েত হোসেন, জেলা পরিষদের সদস্য আলহাজ্জ্ব আলী কাজী, আলম বয়াতী, বিএম আলমগীর হোসেন, জপসা ইউপি চেয়াম্যন শওকত হোসেন বয়াতী, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলার সাধারণ সম্পাদক মাস্টার নুরুল আমিন রতন, নওয়াপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মুন্সি, ইতালি শাখা যুবলীগের সভাপতি ও ইতালী শাখা আওয়ামীলীগরে সহ সভাপতি লিটন মোল্লা, থানা যুবলীগের সাবেক সহ সভাপতি শহিদ মোল্লা, নড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার বেপারী প্রমূখ।
সঞ্চালনায় ছিলেন, চরাত্রা ইউপি আওয়ামীলীগের সদস্য মুন্সি মোস্তাফিজুর রহমান।
চরাত্রা ও নওয়াপাড়া ইউনিয়ন এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার ৬ ডিসেম্বর সকাল ১১ টায় মামা বাড়ির নিকট চরাত্রা আজিজিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে চারাত্রা ইউপি চেয়ারম্যন সেলিনা রতন মুন্সির সভাপতিত্বে কর্মি সমাবেশে বক্তব্য রাখেন, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান খোকন, সখিপুর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, নড়িয়া পৌর সভার মেয়ার শহিদুল ইসলাম বাবু রাড়ি, জেলা পরিষদের সদস্য মুন্সি এনায়েতুল্লাহ, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ আহম্মেদ মুন্সি, ডা: তৌহিদুল ইসলাম, মহিউদ্দিন মুন্সি, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলি আহমেদ বেপারী, চরাত্রা ইউপি আওয়ামীলীগের সহ সভাপতি জুলফিকার আলী তফাতার,
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস ঝরনা, মুন্সি ওলিউল্লাহ, একেএম মুজাহিদুল ইসলাম, চরাত্রা ইউপি চেয়ারম্যান সেলিনা আক্তার রতন মুন্সি। মাহাবুবা রহমান নিরু মনি প্রমূখ।
কর্মীসভা শেষে এনামূল হক শামীম, চরাত্রা ইউনিয়নের খাস বাজার, চরাত্রা ও নওয়াপাড়া সহ বিভিন্ন এলাকার মানুষের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।

মন্তব্য করুন