ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা ইস্যুতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় তাকে মন্ত্রণালয়ে তলব করা হয়।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে নয়াদিল্লি ও কলকাতাসহ বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে কড়া অবস্থান তুলে ধরা হয়। বৈঠকে ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ান বান্ধেও অংশ নেন।
সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনে উদ্ভূত অপ্রীতিকর পরিস্থিতি ও নিরাপত্তার অভাব নিয়ে হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানানো হয়েছে। বিশেষ করে মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।
উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কের মধ্যে এই তলব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের পক্ষ থেকে মিশনগুলোর পূর্ণ সুরক্ষা নিশ্চিতে ভারতকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।



মন্তব্য করুন