সারাদেশের ন্যায় শরীয়তপুরে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত হয়েছে। ১৮ ডিসেম্বর মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে “অভিবাসীর অধিকার মর্যাদা ও ন্যায় বিচার” উপলক্ষে র্যলী, আলোচনা সভা ও সর্বোচ্চ রেমিটেন্সধারীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ আন্তর্জাতিক দিবসটি উদযাপিত হয়। র্যলীটি শরীয়তপুর শহীদ মিনার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক অতিক্রম করে জেলা কার্যালয়ে এসে শেষ হয়। এরপর জেলা কার্যালয় সভাকক্ষে আলোচনা সভা শুরু হয়।
২০০০ সালে জাতিসংঘ কর্তৃক ঘোষিত ১৮ ডিসেম্বরকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসাবে ঘোষনা করা হয়েছে। অভিবাসী কর্মীদের স্বারক অধিকার মর্যাদা স্বীকৃতি হিসাবে এ দিবটি পালিত হয়ে আসছে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাকাব্বির আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আল মামুন সিকদার, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুর রহমান শেখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কমকর্তা মোঃ কামাল হোসেনসহ জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র কর্মকর্তা ও কর্মচারী, অভিবাসীসহ অন্যান্য সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
এ সময় প্রধান অতিথিসহ বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে যে রিজার্ভ ফান্ড দেখি তার অধিকাংশই প্রবাসীদের। প্রবাসীদের রেমিট্যান্সই বড় সম্পদ হয়ে দাড়িয়েছে বাংলাদেশের জন্য। এজন্য প্রবাসীদের কল্যাণে কাজ করা আমাদের দায়িত্ব। যে সব প্রবাসীরা প্রতারনার শিকার হন, তারা সরকারের নিয়ম-কানুন না মানার কারনেই হন। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক মুদ্রার বিকল্প নেই। আমরা বিদেশ যাব নিয়ম মেনে, সুখ সমৃদ্ধি দিব এনে। নিয়ম মেনে বিদেশ গেলে, উন্নতি ও শান্তি মেলে। এজন্য বিদেশ যাবার পূর্বে দক্ষ হতে হবে। যাচাই করতে হবে সতর্কতার সাথে। প্রতারনার শিকার হলে, অভিযোগ করুন সাথে সাথে। অভিযোগের জন্য অবশ্যই প্রমাণ রাখতে হবে। বিদেশ যাওয়ার পর, সেখানকার আইন-কানুন মেনে চলতে হবে। শরীয়তপুর বাসীরা বিদেশের বিষয়ে তথ্য জানতে ০১৭৩০৩২৯৫৪১ ফোন করে জেনে নিবেন।



মন্তব্য করুন