ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এই শোকাবহ ঘটনায় ইরানে ৭ দিনের সরকারি ছুটি এবং ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আল জাজিরা এবং ইরানের ফারস নিউজ এজেন্সির বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) খামেনির প্রাসাদ লক্ষ্য করে চালানো এই হামলায় প্রাসাদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। হামলায় খামেনির পাশাপাশি তার মেয়ে, জামাতা এবং নাতিও নিহত হয়েছেন বলে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাকে “ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি” হিসেবে অভিহিত করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এই সফল অভিযানের কথা আগেই দাবি করেছিলেন। খামেনির মৃত্যুর পর ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক বিশাল শূন্যতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মন্তব্য করুন