যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পাল্টা জবাবে সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। আবুধাবিতে শনিবারের (২৮ ফেব্রুয়ারি) এই হামলায় এক বাংলাদেশি নাগরিকসহ মোট ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫৮ জন। রোববার (১ মার্চ) আমিরাত কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে খালিজ টাইমস।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আকাশসীমায় মোট ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা সম্ভব হয়েছে। এছাড়া ৫৪১টি ইরানি ড্রোনের মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করেছে আমিরাত বাহিনী। দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়েছে। নিহতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও পাকিস্তান ও নেপালের একজন করে নাগরিক রয়েছেন।
ইরানের এই পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আমিরাত সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। হামলার ফলে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে দেশটির সেনাবাহিনী।

মন্তব্য করুন