শরীয়তপুর জেলায় নড়িয়া উপজেলায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে নড়িয়া উন্নয়ন সমিতি নুসার আয়োজনে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসুচীর আওতায় স্কুল ভিত্তিক মাদক বিরোধী আন্তঃস্কুল ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে নড়িয়া স্বাধীনতা ক্লাব মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে যে সকল স্কুল অংশগ্রহণ করে তারা হলো, নড়িয়া বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, লোনসিং উচ্চ বিদ্যালয়, শিরঙ্গল কাজী আবুল কাশেম আদর্শ উচ্চ বিদ্যালয়, ভোজেশ্বর উচ্চ বিদ্যালয়, কেদারপুর উচ্চ বিদ্যালয় এবং চন্ডিপুর উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার জাতীয় বীর কর্নেল (অবঃ) শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মু. রাশেদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুসার নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মিজ মেরিনা শওকত আলী।
এ সময় উপস্থিত ছিলেন নুসার উপ-পরিচালক জয়দেব চন্দ্র কুন্ডু, নুসার সমন্বয়কারী ও ফোকাল পার্সন মনির হোসেন, সমন্বয়কারী ফারুক আহমেদ, কর্মসুচী সংগঠক মোঃ শহিদুল ইসলাম ও শেখ মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।