কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় মানবপাচার চক্রের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানের সময় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক সেনাসদস্য আহত হয়েছেন। অভিযানে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের হাতে জিম্মি থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে।
আইএসপির জানায়, অভিযানকালে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি হয়। এতে এক সেনাসদস্য আহত হন। এ সময় চক্রটির তিন সদস্যকে আটক করা হয় এবং ভুক্তভোগীদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় এবং তাদের কোথা থেকে আনা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে কি না, সে ব্যাপারেও স্পষ্ট কিছু জানানো হয়নি।
ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় ও পাচারচক্রের বিস্তারিত তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।




মন্তব্য করুন