আগামী ছয় ঘণ্টায় রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মাঝেমধ্যে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া থাকবে মূলত শুষ্ক; দিনের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বাতাস বইতে পারে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে; গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ১৩ কিলোমিটার। শুক্রবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৭৮ শতাংশ।

বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় ভোর ৬টা ৮ মিনিটে।