র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাস, জঙ্গীবিরোধী কার্যক্রমের পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা রক্ষার্থে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিরলসভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় (আজ) ১৮ জুন, মঙ্গলবার ৫ম উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে যাতে কোন প্রকার সহিংসতার সৃষ্টি না হয় এবং নির্বাচনী এলাকায় নির্বাচন সংক্রান্ত কার্যক্রমে কোন প্রকার বাঁধা সৃষ্টি না করে সে লক্ষ্যে র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের আওতাধীন মাদারীপুর সদর থানার নির্বাচনী এলাকায় র‌্যাবের বিশেষ নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। এছাড়া অত্র ক্যাম্পের আওতাধীন নির্বাচনী এলাকায় গমনাগমনের সময় সাধারণ জনগণ যাতে কোন প্রকার দূর্ঘটনার কবলে না পড়ে সেদিকে লক্ষ্য রেখে র‌্যাবের গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে এবং নিয়মিত টহল অব্যাহত রয়েছে।