শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে শরীয়তপু জেলা সরকারি গণগ্রন্থাগারে নিম্নোক্ত গ্রুপে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আগ্রহী সকলকে যোগ্যতা অনুযায়ী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

রচনা প্রতিযোগিতায় ৪ টি গ্রুপে ভিন্ন ভিন্ন শ্রেণির প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবে। ক গ্রুপ (পঞ্চম-অষ্টম শ্রেণি) রচনা প্রতিযোগিতার বিষয় ‘২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’, শব্দসীমা ১০০০, খ গ্রুপ (নবম-দ্বাদশ শ্রেণি) রচনা প্রতিযোগিতার বিষয় ‘একুশের চেতনা ও সর্বস্তরে মাতৃভাষার প্রচলন’, শব্দসীমা ১২০০, গ গ্রুপ (স্নাতক-স্নাতকোত্তর শ্রেণি) রচনা প্রতিযোগিতার বিষয় ‘অমর একুশে বাঙ্গালির সর্বোচ্চ অহংকার’, শব্দসীমা ১৫০০ এবং ঘ গ্রুপ (সর্বসাধারণ) রচনা প্রতিযোগিতার বিষয় ‘ভাষা আন্দোলনের তাৎপর্য এবং মুজিববর্ষ’, শব্দসীমা ১৮০০।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩ টি গ্রুপে ভিন্ন ভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবে। ক গ্রুপ (অনূর্ধ্ব-৭ বছর) চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় উন্মুক্ত (যে কোন বিষয়), খ গ্রুপ (অনূর্ধ্ব-১২ বছর) চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় ‘ভাষা আন্দোলন’, গ গ্রুপ প্রতিবন্ধী, চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় উন্মুক্ত (যে কোন বিষয়)।

রচনা প্রতিযোগিতা বিষয়ে জ্ঞাতব্য: রচনা প্রতিযোগিতায় শরীয়তপুর জেলার প্রতিযোগীকে স্বহস্তে লিখিত রচনা জেলা সরকারি গণগ্রন্থাগার, শরীয়তপুরে জমা দিতে হবে। রচনা জমা দেয়ার শেষ তারিখ ১৭-০২-২০২১ খ্রি:।

চিত্রাংকন প্রতিযোগিতা বিষয়ে জ্ঞাতব্য: চিত্রাংকন প্রতিযোগিতায় আর্ট পেপারে স্বহস্তে অংকিত চিত্র ভাষা সৈনিক ডাঃ গোলাম মাওলা সরকারি গণগ্রন্থাগার, শরীয়তপুরে ১৭-০২-২০২১ খ্রি: তারিখের মধ্যে ডাকযোগে/সরাসরি পৌঁছাতে হবে।

শর্তাবলী: ১. রচনা এ৪ আকারের সাদা কাগজে স্বহস্তে প্রতি পাতার এক দিকে লিখতে হবে, উভয় দিকে লেখা যাবে না। ২. ছাত্রছাত্রীদের রচনা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এবং অন্যান্য প্রতিযোগীর রচনা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নসহ জমা দিতে হবে। ৩. রচনায় অবশ্যই প্রতিযোগীর নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। ৪. রচনার শব্দসংখ্যা নির্ধারিত সীমার অধিক হলে তা মূল্যায়নের জন্য বিবেচিত হবে না।