প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) উদ্যোগে শরীয়তপুর জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে অনুসন্ধানী প্রশিক্ষন কর্মশালা ও সিআরসি, সিডও ও মীনা বিষয়ক প্রশিক্ষনের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৩ মার্চ) বিকালে শরীয়তপুর সার্কেট হাউজে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জন এবং পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ-এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি ১১ মার্চ থেকে ১৩ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পুলিশ সুপারের কার্যালয় ও সার্কেট হাউজে চলে।

অনুষ্ঠানে শরীয়তপুরে কর্মরত ৬৫ জন সাংবাদিক অংশ গ্রহন করেন।

তিন দিনের এ কার্যক্রমে প্রতিদিন দু’জন করে রিসোর্সপার্সন কর্মশালা পরিচালনা করেন। প্রথম দিন সেশনে অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা ও সমাজে এর প্রভাব, রিপোর্টে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সীমাবদ্ধতার ও করণীয়, রিপোর্ট তৈরিতে গবেষণার গুরুত্ব, উন্নয়ন অর্থনীতি, অপরাধ, সাংবাদিকদের করর্ণীয় ও বর্জনীয় লেখার কৌশল নিয়ে আলোচনা করেন নিউইয়র্ক টাইমস স্ট্রিংগার এবং বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক জুলফিকার আলি মাণিক।

দ্বিতীয় দিন সেশন পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে। তিনি
অনুসন্ধানী ও ডেপথ রিপোর্ট এর মধ্যে পার্থক্য, রিপোর্টিং সংজ্ঞা, প্রকৃতি ও বৈশিষ্ট্য, প্রতিবেদন তৈরির ক্ষেত্রে তথ্য সংগ্রহের কৌশল পদ্ধতি, প্রতিবেদন তৈরির ক্ষেত্রে প্রতিবেদকের প্রস্তুতি, সাংবাদিকতার নীতিমালা ও আইন সম্পর্কে আলোচনা করেন।

তৃতীয় দিন সেশন পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম আনিছুল ইসলাম। তিনি অনুসন্ধানমূলক রিপোর্টে সংগ্রহের ক্ষেত্রে সীমাবদ্ধতায় ও করণীয়, রিপোর্ট লেখার কৌশল, রিপোর্ট প্রচারের ধরণ ও প্রবণতা, সোর্সের ব্যবহার সম্পর্কে আলোচনা করেন।

কোর্সটির সমন্বয়ক হিসেবে ছিলেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান। এছাড়া বিভিন্ন সহযোগিতায় ছিলেন পিআইবি’র শাহআলম সৈকত ও পিআইবি’র কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।