আল্লাহুম্মাহ্দী ক্বাওমী, বেজাহিন নবীয়িল আজম(দ:) সিলসিলায়ে বারভীয়া হামেদীয়া মুনিরীয়া খেদমত কমিটির পক্ষ হইতে সমগ্র মুসলিম বিশ্বে কবর জিয়ারতের অংশ হিসেবে শরীয়তপুর দরবারে মাহবুবী শরীফ বিভিন্ন জিকিরের মাধ্যমে মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ৯ টা থেকে জেলার বিভিন্ন কবর জিয়ারত করেন।
শরীয়তপুর দরবারে মাহবুবী শরীফের খাদেম ও ভোজেশ্বর পাচক(মাইকবিহীন) বায়তুন মুনীর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আবদুল জলিলের নেতৃত্বে ১৫ জন আলেমসহ মোট ৩০-৩৫ জনের এক কাফেলা অংশগ্রহণ করে মাওলানা মোহাম্মদ আবদুল জলিলের পিতামাতা, পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক-এর পিতামাতা, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শহীদুল ইসলাম পাইলটের পিতামাতা, আলী আহম্মদ সিকদারের পিতামাতার কবর জিয়ারতসহ জয়মিয়া পীরসাহেব, জানশরীফ মাওলানা, মজিদ শাহ, মূলফৎগঞ্জের পাগলা মৌলভী সাহেবের কবর জিয়ারত করেন।
এ কাফেলায় উল্লেখযোগ্য আলেমগণের মধ্যে ছিলেন, সিলসিলায়ে বারভীয়া হামেদীয়া মুনিরীয়া খেদমত কমিটির হাফেজ মাওলানা হারুন-অর-রশিদ, হাফেজ মাওলানা মো: আবুল বাহজাদ আলভী, ভোলা জেলার মাওলানা আলী আজগর সাহেব ও মাওলানা জাহিদ হোসেন প্রমূখ।
শরীয়তপুর দরবারে মাহবুবী শরীফের উক্ত কাফেলা এ কবর জিয়ারতের সময় ‘নারায়ে তাকবীর, আল্লাহ্ আকবার’; মোদের আল্লাহ্, লা-শারীক; ইবাদতে আগুন শরীক, শিরিক হারাম, শিরিক হারাম; মাইকের আগুন ক্বোরআন পড়া, শিরিক হারাম, শিরিক হারাম ইত্যাদি জিকির ও শ্লোগান দেওয়া দেন। এছাড়া আল্লাহ পাকের পবিত্র সওয়াব ও গুনাহ মাফের মাহফিলে এবং জিয়ারতের উদ্দেশ্যে পথযাত্রায় ছবি তোলা, রেকর্ডিং ও ভিডিও করা নিষেধ করেন। এমনকি ঐ সময় মোবাইল ফোন বন্ধ রাখতে বলা হয় এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ কালিমা পড়া হয় ও “হক্কের পরিপন্থী আমলের বিচার চাই” এ বলে শ্লোগানও পেশ করা হয়।



মন্তব্য করুন