পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সম্মানিত কার্যনির্বাহী সদস্য, শরীয়তপুরের কৃতি সন্তান বিএম ইউসুফ আলীর নামে শরীয়তপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের আটং এ প্রতিষ্ঠিত বিএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার (১৭ ই মার্চ) “মুজিব বর্ষে” বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে স্কুল কর্তৃপক্ষের আয়োজনে ও অর্থায়নে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
এ ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর পরিদর্শন করেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু।
এ সময় বিএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য, শরীয়তপুরের কৃতি সন্তান উদীয়মান বীমা ব্যক্তিত্ব, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের প্রকল্প পরিচালক হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মোঃ আমির হোসেন কোটারী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শরীয়তপুর পৌরসভা হোসেন মোঃ আলমগীর, চিকিৎসকগণসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, ৬নং ওয়ার্ডের সাবেক কমিশনারগণ, উক্ত স্কুলের সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যরা, উক্ত এলাকার শিক্ষানুরাগীগণ, এলাকার সমাজসেবকগণ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

বিএম শওকত আলী জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সময় সহ আমরা সব সময় আমাদের এলাকার জনসাধারণের কথা ভাবি এবং তাদের কথা চিন্তা করি। আমরা বিএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় এর মাধ্যমে উক্ত এলাকার সকল শ্রেণীর সকল ধর্মের মানুষ জনকে চিকিৎসাসেবা দেওয়ার জন্য আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করার আয়োজন করেছি। আমরা চেষ্টা করব যাতে করে উক্ত এলাকাসহ আশেপাশের এলাকার কেউই এই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় এবং আমরা ভবিষ্যতে আমাদের এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখব।
উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রমের সমন্বয়কের দায়িত্ব পালন করেন তরুণ সমাজসেবক ডাঃ মাহমুদুল হাসান ঈমন।
উল্লেখ্য, মেডিসিন, ডায়াবেটিস, এ্যাজমা(হাপানী), নাক-কান-গলা, চক্ষু, শিশু ও গাইনীসহ বিভিন্ন রোগ বিশেষজ্ঞ এ ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ এ চিকিৎসা প্রদান করেন।



মন্তব্য করুন