১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠণ এ কেককাটা ও আলোচনা সভার আয়োজন করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার-এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি এমএম জাহাঙ্গীর মৃধা, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তাইজুল সরকার, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা বাসশ্রমিক ইউনিয়নের সেক্রেটারি আলী আজম মাদবর, সদর পৌরসভা মেয়র এডভোকেট পারভেজ রহমান জন, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ ও জেলা ছাত্রলীগ নেতা আশাদুজ্জামান শাওনসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠণের প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।