১৭ই মার্চ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকাল ৯ টায় শরীয়তপুর পুলিশ লাইন্সে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান; পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ শাখা পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ সাইফুল আলম, পুলিশ লাইন্স আরআই মোঃ সিরাজুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।