‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন’ এ শ্লোগাণকে সামনে রেখে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখস্থ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ এর দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের শুভ সূচনা করা হয়।

বুধবার (১৭ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর পক্ষে বঙ্গবন্ধু’র ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শরীয়তপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ হাসান।

এ সময় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা পুলিশ সুপারসহ পুলিশের প্রতিনিধিবৃন্দ, শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ, সহকারী কমিশনারবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শরীয়তপুর পৌরসভার মেয়রসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন সরকারি-বেসরকারী কার্যালয়ের প্রতিনিধিবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দসহ অন্যান্য রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।