২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” সংগঠণ।

শুক্রবার (২৬ মার্চ) “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” সংগঠণ শরীয়তপুর জেলা শাখার আয়োজনে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার বীর মুক্তিযোদ্ধার সন্তান মনদীপ ঘরাই, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠণ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল-মামুন মোল্যা, সহ-সভাপতি এডভোকেট মীর শাহাবুদ্দিন উজ্জ্বল, মো: মহসিন হোসেন স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা, জেলা কমিটি তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান আকাশ, জেলা সদস্য মো: রিয়াদ, সদর উপজেলা সভাপতি আ: সাত্তার খলিফা, সদর উপজেলা সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন লাভলু, সহ-সভাপতি মামুন আজাদ রিপন ও সহ-সভাপতি মাহমুদা আক্তার চায়নাসহ আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠণের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।