শরীয়তপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে শরীয়তপুর বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়াম প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন অগ্রগতি শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
জেলা প্রশাসক মো: পারভেজ হাসান এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, সিভিল সার্জন ডা. এস. এম. আব্দুল্লাহ আল মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভা মেয়র পারভেজ রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।



মন্তব্য করুন