বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিটের উদ্যোগে করোনা ভাইরাস মহামারীর কারনে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী সংলগ্ন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিট কার্যালয় চত্ত্বরে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪০০ মানুষের মাঝে এ ফুড প্যাকেজ বিতরণ করেন।

ফুড প্যাকেজের মধ্যে ছিল সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবন, ১ কেজি চিনি ও আধা কেজি সুজি।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিটের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সেক্রেটারী এ্যাড. আলমগীর হোসেন মুন্সী, সদস্য নুহুন মাদবর, মো. তাইজুল ইসলাম সরকার, দেলোয়ার হোসেন তালুকদার ও সামিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।