শরীয়তপুরে ডিস্ট্রিক অ্যাকাউন্টস্ অ্যান্ড ফিন্যান্স অফিসার মোঃ মোস্তফা কামালের বদলী হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে বদলী জনিত বিদায় সংবর্ধনা ও স্মৃতি স্মারক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যা ৭ টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে তাকে এ বিদায়ী সংবর্ধনা ও স্মৃতি স্মারক প্রদান করা হয়।
এ সময় পুলিশ সুপার এস. এস. আশরাফুজ্জামান এর পক্ষ থেকে ডিস্ট্রিক অ্যাকাউন্টস্ অ্যান্ড ফিন্যান্স অফিসার মোঃ মোস্তফা কামালকে বিদায় সংবর্ধনা ও স্মৃতি স্মারক প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান; পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার।




মন্তব্য করুন