শরীয়তপুর সদর হাসপাতালের মুক্তিযোদ্ধা কেবিনে ০২ টন রেফ্রিজারেটর(এসি) উদ্বোধন করলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু।

বৃহস্পতিবার (২০ মে) দুপুর আড়াইটার দিকে জেলা পরিষদের অর্থায়নে এ এসি বরাদ্দ দেয়া হয়।

এ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শরীয়তপুর জেলা সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুর সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ আল-মুরাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র এডভোকেট পারভেজ রহমান জনসহ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানগণ প্রমূখ।

এ রেফ্রিজারেটর(এসি) কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান আমির হোসেন কেবি সেলিম।