শরীয়তপুরে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিষ্ঠিত দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসার ১৮ জন আলেম-উলামা ও শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে করোনা পরিস্থিতিতে বিশেষ আর্থিক অনুদান হিসেবে জনপ্রতি ২৫ হাজার করে টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (২৩ মে) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে মনোনীত আলেম-উলামা ও শিক্ষকদের মাঝে এই বিশেষ অনুদান প্রদান করেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনিসহ জেলা প্রশাসক কার্যালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।