শরীয়তপুর পৌরসভায় আগুনে ১টি দোকান ভস্মীভূত হয়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীয়। বুধবার দিবাগত রাতে শরীয়তপুর পৌরসভার ২নং ওয়ার্ড বিলাস খান বাসিন্দা মালেক মল্লিকের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দোকান পুড়ে যাওয়ার খবর পেয়ে শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মালেক মল্লিকের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
স্থানীয় মোঃ আবুল কালাম সরদার বলেন, রাতে মালেক মল্লিকে দোকানে আগুনে ভস্মিভুত হয়। আশেপাশের বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালিয়েও রক্ষা করতে পারেনি,সবপুরে ছাই হয়ে গেছে ।



মন্তব্য করুন