শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ডামুড্যা উপজেলায় সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদান উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার ও মাজার খানকা সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মে) সকাল ১০ টায় ডামুড্যা উপজেলা মডেল রির্সোস সেন্টার এ সেমিনার ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আকতার। ডামুড্যা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডামুড্যা পৌরসভার মেয়র আলহাজ্ব হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, ডামুড্যা উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা মুস্তাকীম বিল্লাহ্, পবিত্র কালামে মজীদ থেকে তেলাওয়াত করেন গুয়াখোলা জামে মসজিদের ইমাম হাফেজ মো. মাহবুবুর রহমান, হামদ ও নাত পরিবেশন করেন কাজি বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা মো. নাজমুল হোসেন, উপস্থাপনায় ছিলেন কনেশ্বর চেয়ারম্যান বাড়ী জামে মসজিদের ইমাম হাফেজ মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন গুয়াখোলা জামে মসজিদের ইমাম হাফেজ মো. মাহবুবুর রহমান।