আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচন চেয়ারম্যান প্রার্থী মোঃ নাসির আহমেদ সরদার প্রচার প্রচারণায় ও জনপ্রিয়তার তুঙ্গে।

২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে জাচ্ছে চতুর্থ ধাপের শরীয়তপুর জেলার ভেদেগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই গরম হয়ে উঠছে নির্বাচন মাঠ।

ইউনিয়ন বাসীর সাথে উঠান বৈঠক,পথসভা ও কুশল বিনিময় করে বেরাচ্ছেন সখিপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মোঃ নাসির আহমেদ সরদার ।

সকাল হতে শুরু করে গভীর রাত পর্যন্ত পথে ঘাটে চায়ের দোকানে চলে নির্বাচনের প্রচার প্রচারণা। আসন্ন সখিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ নাসির আহমেদ সরদার রয়েছেন শক্ত অবস্থ্যানে ও আলোচনার শীর্ষে। শরীয়তপুর জেলার, ভেদেরগঞ্জ উপজেলার সখিপুর থানার সখিপুর ইউনিয়ন এর কৃতি সন্তান, সৎ, বিশিষ্ট সমাজসেবক, গরীবের বন্ধু, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠসর মোঃ নাসির আহমেদ সরদার ।

মাটি ও মানুষের নেতা ও নেতৃত্বে কাজ করে যাচ্ছেন, তাকে ঘিরেই সর্বত্র চলছে আলোচনা। এলাকার লোকজনের চাওয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হবেন। রাজপথের লড়াকু এ নেতার নতুন প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সবমহলে। ধারক-বাহক এ নেতা শক্ত অবস্তানে থাকায় ইতোমধ্যে ইউনিয়ন বাসি সবাই জোটবদ্ধ হয়ে, তার পক্ষে মাঠে কাজ করছেন।

আসন্ন চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনের অনুষ্ঠিত হবে। এলাকার হাজার হাজার মুরুবিদের দোয়া আর যুবকদের অনুপ্রেনা নিয়ে মাঠে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ নাসির আহমেদ সরদার।

তারই ধারাবাহিকতায়, রবিবার বিকালে ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন এবং নানান উন্নয়নের প্রতিশ্রুতি দেন।চেয়ারম্যান প্রার্থী নসির আহমেদ ভোটারদের উদ্দেশে তিনি বলেন ছাত্র ও যুব সমাজের মাঝেও তার গ্রহণযোগ্যতা রয়েছে। দীর্ঘদিন ধরে রাজপথে সর্বদায় থাকছেন। তার ভোটারদের প্রতি রয়েছে অগাত বিশ্বাস। তারা তাকে চেয়ারম্যান হিসাবে চান দল-বল নির্বিশেষে সকলেই।

আমি ইউনিয়নের প্রতিটি এলাকার মাদক সন্ত্রাস জুয়া বাল্যবিবাহ, বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে, আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে আসছি।

আমি নির্বাচিত হলে, এলাকাবাসীকে পরিছন্ন, বেকারত্ব সমস্যা সমাধান, বাল্যবিবাহ বন্ধ, মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাবান্ধব উন্নত নাগরিক সুবিধা প্রদান করবো।

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রতিনিয়ত জনসচেতনায় কাজ করেছি। আমি সাধ্যমতো মানুষের সাহায্য ও সহযোগিতা করে থাকি। আমি আমার ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন চাই।

আমাকে আপনাদের সমর্থন দিয়ে আপনাদের পাশে থেকে ইউনিয়ন বাসীর গরীব দুখি অসহায় , মেহনতী মানুষের, অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে, জননেতা উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি ও “জননেত্রী শেখ হাসিনার” উন্নয়ন ধারাকে অভ্যাহত রাখার সুযোগ দিন।

আমাকে একটিবার চেয়ারম্যান হিসাবে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করুন,আমি সখিপুর ইউনিয়নটিকে বাংলাদেশের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লহ্।

#