শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ আনোয়ার হোসেন মুন্সি চেয়ারম্যান পদে মোটর সাইকেল মার্কায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তিনি একজন সৎ, যোগ্য, শিক্ষানুরাগী, ভদ্র-নম্র সাদামনের মানুষ ও রাজনিতীবিদ হিসেবে নারায়নপুর ইউনিয়নে ব্যাপক সুপরিচিত। মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই তিনি নারায়নপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া সমর্থন ও ভোট প্রার্থনা করছেন। ইতোমধ্যে তার ব্যাপক সাড়া পড়েছে। এলাকার সকল জনতা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।

তিনি নির্বাচিত হলে তার ইউনিয়ন নারায়নপুরকে ব্যাপক উন্নয়ন সহ ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।