শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন হাজী মোঃ ইব্রাহিম খলিল প্রধানিয়া। চেয়ারম্যান পদে তিনি আনারস মার্কার ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আগামী ২৬ ডিসেম্বর ২০২১ এর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তর তারাবুনিয়ার জনগণের প্রাণের প্রার্থী হাজী মোঃ ইব্রাহিম খলিল প্রধানিয়াকে তাদের স্বপ্নের চেয়ারম্যান নির্বাচিত করতে চায়।
উত্তর তারাবুনিয়ার জনগণ জানান, আগামী ২৬ ডিসেম্বরের নির্বাচনে আমাদের পছন্দের প্রার্থী হাজী ইব্রহিম খলিল প্রাধানিয়াকে আমরা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চাই। যে আমাদের সুখে-দুঃখে পাশে ছিলেন তাকেই আমরা আগামীতে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
উত্তর তারাবুনিয়ার জনগণ আরো জানান, যদি ২৬ ডিসেম্বরের নির্বাচন সুষ্ঠ হয় এবং ভোটাররা যদি ভোট দিতে পারে তাহলে আমরাি এবারের নির্বাচনে হাজী ইব্রহিম খলিল প্রাধানিয়ার নির্বাচনী ফলাফল হাতে নিয়ে তাকে আনারস মার্কায় বিজয়ী করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
হাজী ইব্রাহিম খলিল প্রধানিয়া নির্বাচনী প্রতীক পাওয়ার পর বলেন, আমি জনগণের পাশে ছিলাম আছি থাকবো। জনগণ যদি আমায় আনারস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি উত্তর তারাবুনিয়া ইউনিয়নকে উন্নত করে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি সকলের দোয়া কামনা ও আমার নির্বাচনী প্রতীক আনারস মার্কায় ভোট দেওয়ার আহবান করছি।
#



মন্তব্য করুন