শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের চেয়ারম্যান পদে ব্যাপক জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন দেলোয়ার সরদার।
তিনি মহিষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন, তিনি চেয়ারম্যান থাকা কালে ব্যাপক উন্নয়ন অগ্রগতি করে মানুষের মন জয় করে নিয়েছেন।
মনোনয়নপত্র জমাদেওয়ার পরপরই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। তার নির্বাচনী প্রতীক চশমা। তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে আর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করবেন বলে জানিয়েছেন।
৮ ডিসেম্বর সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা ১০৭ নং পূর্ব মহিষার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নির্বাচনী গণসংযোগ করেন। গণসংযোগ কালে কালে তিনি সাংবাদিকদের জানান, আমি চেয়ারম্যান থাকা কালে আমার যথাসাধ্য উন্নয়ন মূলক কাজ করার চেষ্টা করেছি আগামী ২৬ ডিসেম্বর ২০২১ এর নির্বাচনে জনগণ যদি আমার নির্বাচনী প্রতীক চশমা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন আমি তাহলে মহিষার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব এবং জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিব।



মন্তব্য করুন