আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন আর তাদের অবদানের কথা জনগণের নিকট তুলে ধরছেন প্রার্থীরা।

চরসেনসাস ইউনিয়নে প্রতিক বরাদ্দ শেষে মাঠে নেমেছে চেয়ারম্যান প্রার্থী বিএম আনোয়ার হোসেন বালা। তিনি ইউনিয়নে মোটরসাইকেল মার্কা নিয়ে এবার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।

নির্বাচন নিয়ে সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে বিএম আনোয়ার হোসেন বালা বলেন, আমি বিএম আনোয়ার হোসেন বালা। চরসেনসাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলাম এবং সাবেক জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি এবার বর্তমান চরসেনসাস ইউনিয়নে পূনরায় চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমি এবার চেয়ারম্যান পদপ্রার্থী এজন্েযই হয়েছি যে, গত পাচবছর চরসেনসাস ইউনিয়নে আশানুরুপ তেমন কোন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়নি। যিনি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন, তার ব্যক্তিগত উন্নয়নেই তিনি কাজ করেছেন। আমার এবারের চিন্তা চেতনা আমি প্রথমে চরসেনসাস ইউনিয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করবো। এছাড়া ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

শিক্ষার উন্নয়নসহ সার্বিক উন্নয়নে কাজ করবো। বিশেষ করে চরাঞ্চলের শিক্ষার উন্নয়নে একটি জুনিয়র স্কুল প্রতিষ্ঠা করবো। চরাঞ্চলের জমি উদ্ধার করে, ঐ স্থানের জনগণকে ফিরিয়ে দিব, যে জমি বর্তমান চেয়ারম্যানের দখলে আছে। এরপর তিনি নরসিংহপুর শরীয়তপুর-চাদপুর ফেরী ঘাটের চাদাবাজী রুখতে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন।