শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আরশিনগর ২ নং ওয়ার্ডে মেম্বার পদে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন নাবিল বালা।
ইতোপূর্বে তিনি সাবেক মেম্বার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।তিনি বত্যমানে আরশিনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
পূর্বে সফলতার ধারাবাহিকতায় তিনি এবারেও নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। তার এবারের নির্বাচনী প্রতীক ফুটবল। আগামী ২৬ ডিসেম্বর ২০২১ এর নির্বাচন কে সামনে রেখে তার নির্বাচনী প্রতীক ফুটবল নিয়ে তিনি ভোটযুদ্ধে অংগ্রহণ করছেন।
তাই আগামী নির্বাচনে তিনি তার নির্বাচনী প্রতীক ফুটবল মার্কা নিয়ে জয়যুক্ত হলে তার ওয়ার্ডকে আরো উন্নত ও সমৃদ্ধ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় ২নং ওয়ার্ডের জনগণ বলছেন, তারা পূর্বের ন্যায়ই নাবিল বালাকে তাদের মূল্যবান ভোট দিয়ে ২৬ ডিসেম্বরের নির্বাচনে তাকে বিজয়ী করবে বলে জানায়।
#



মন্তব্য করুন