আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ কে সামনে রেখে ভেদরগঞ্জ উপজেলার ছওগাও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীগণ গণসংযোগের মাধ্যমে তাদের প্রচার-প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সোমবার ২১ ডিসেম্বর ছওগাও ইউনিয়নের ৭নং ওয়ার্ড মনুয়ায় চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান লিটন মোল্লাকে নিয়ে এলাকাবাসী এক নির্বাচনী জনসংযোগের আয়োজন করে। জনসংযোগে কামরুজ্জামান লিটন মোল্লা বলেন, আমি জনগণের মতামত ও সমর্থন নিয়ে এবারও নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমার মার্কা চশমা।

আমি করোনা দূর্যোগসহ সকল সময় ছওগাও ইউনিয়নের জনগণের পাশে আছি ও আগামীতেও থাকবো। যা অত্র ইউনিয়নের জনগণ ভোটের মাধ্যমে জবাব দিবে। আমি এবার চেয়ারম্যান নির্বাচিত হলে, এ ইউনিয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করবো। মাদক, সন্ত্রাস ও বাল‍্যবিবাহরোধে কাজ করবো এবং এ ইউনিয়নকে আধুনিক ডিজিটাল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। পরে তিনি ছওগাও ইউনিয়নের ৭নং ওয়ার্ডবাসীর নিকট দোয়া ও ভোট চেয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করার জন‍্য আহবান জানান।

এ জনসংযোগে হাফেজ গোলাম মোস্তফার সভাপতিত্বে ৭নং ওয়ার্ডের জনগন উপস্থিত ছিলেন।