আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ কে সামনে রেখে ভেদরগঞ্জ উপজেলার ছওগাও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীগণ তাদের প্রচার-প্রচারণা চালাচ্ছেন। দিচ্ছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি। এবারের নির্বাচনে অত্র ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হলেন ২০০৩-২০১৬ পর্যন্ত ছওগাও উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত সাবেক চেয়ারম্যান কামরুল হাসান ভুট্টো মজুমদার।

কামরুল হাসান ভুট্টো মজুমদার নির্বাচন সম্পর্কে বলেন, আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিছু কিছু সহিংসতা ছাড়া সকল প্রতিনিধিগণ ঘরে ঘরে ভোট চাওয়ার সুযোগ পাচ্ছে। আমি পূর্বে ২০০৩-২০১৬ পর্যন্ত ছওগাও ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। আমি এবারও চেয়ারম্যান পদে জনগণের সমর্থন নিয়ে প্রতিযোগিতা করছি। আমার মার্কা হলো ঘোড়া।

আমার প্রতি এবং আমার প্রতীকের প্রতি এদেশের মানুষ অত্যন্ত আন্তরিক। আমি বিগত ২০০৩-২০১৬ সাল পর্যন্ত মানুষকে যেভাবে সেবা দিয়ে আসছি, ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সামাজিক, স্বাস্থ‍্য খাতে উন্নয়ন করেছি, তা কিন্তু ছওগাও ইউনিয়নে পর্যাপ্ত পরিমাণে হয়েছে। আমি চেয়ারম্যান হয়ে আনুপাতিক হারে ছওগাও ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছি। এখনো অনেক উন্নয়ন বাকি আছে। আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনে জনগণ যদি আমাকে ভোটের মাধ্যমে আবারো নির্বাচিত করে, তাহলে সকল অসম্পন্ন কাজ সম্পন্ন করব।

আমি মানুষকে বন্ধুর মতো ভালোবেসে এদেশের সকলকে সেবা দিয়ে যাচ্ছি। আমি আশাবাদী আগামী ২৬ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে ছওগাও ইউনিয়নবাসী আমাকে নির্বাচিত করবে। এরপর তিনি ছওগাও ইউনিয়নে যাতে অবাধ ও সুষ্ঠু ভোট হয়, তা প্রশাসনের নিকট আশাবাদ ব‍্যক্ত করেন।