শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি বাজারে অগ্নিকান্ডে ৩টি দোকান ভষ্মীভূত হয়েছে। শনিবার রাত ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ডামুড্যা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে।
ডামুড্যা ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার মো. সিরাজুল ইসলাম বলেন, শনিবার রাত ৩টার দিকে ধানকাঠি বাজারের ৩টি দোকানে অগ্নিকান্ডের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
দিলিপ কুমার মন্ডল, মো. হানিফ মিয়া ও সিরাজুল ইসলামের ৩টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।



মন্তব্য করুন