পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মাদারীপুর জেলায় ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠানে গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার ১৬ সেপ্টেম্বর মাদারীপুর শহরের পুরাতন বাজার কাজীর মোড় নিউমার্কেট ভবনে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর কার্যালয়ের সেমিনার কক্ষে বীমা দাবিদার গ্রাহকদের মাঝে ২২’লক্ষ টাকার চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএম ইউসুফ আলী বলেন, কোম্পানির গ্রাহকদের টাকা আমাদের নিকট আমানত। এ টাকা সঠিকভাবে ব্যবহার করে সময়মতো গ্রাহকদের হাতে লভ্যাংশ পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এজন্য কোম্পানির কর্মীদের সঠিকভাবে কাজ করতে হবে।

পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের মহা-ব্যবস্থাপক ও মাদারীপুর জেলা সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কনসালটেন্ট আনিস উদ্দিন পাহাড়, উপ-ব্যবস্থাপনা পরিচালক ব্রাঞ্চ কন্ট্রোলার সৈয়দ মোতাহার হোসেন, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক মোহাম্মদ এনামুল হক ও ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক মুফতি দিদারুল ইসলাম প্রমুখ।

এছাড়া অন‍্যান‍্যদের মধ্যে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী বীমা গ্রাহকদের হাতে চেক তূলে দেন।
https://www.youtube.com/c/RudraBartaTV/videos