শরীয়তপুর জেলায় গতকাল ১৪ জুলাই শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম সকাল ৮টায় শুরু হয়েছে।
শরীয়তপুর সদর হসপাতাল চত্ত্বরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন, শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ অব্দুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, ডাঃ বাদশা মিয়া, ডিপিএইচএন শিউলী আক্তার, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, ইপিআই সুপারিনটেন্ড মোজাম্মেল হক ও সিনিয়ার স্টাফ নার্স স্মৃতী বিশ^াস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম ও মতিউর রহমান প্রমূখ।
শরীয়তপুর সিভিল সার্জন ডা. মো. খলিলুর রহমান জানায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এছাড়া প্রতি বছর মে ও সেপ্টেম্বর মাসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে।
এবছর জেলায় মোট জনসংখ্যার মধ্যে ১ লক্ষ ৬২ হাজার ৮৮৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ১ হাজার ৬৭৭ টি স্থানে এ ক্যাম্প বসবে। এতে ২৫৭ জন স্বাস্থ্য সহকারী ও ৩ হাজার ৩৫৪ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।

 

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বিভিন্ন এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের পরিদর্শনের অংশ হিসেবে কুতুবপুর সরকারী প্রাঃ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন ডিপিএইচএন শিউলী আক্তার, এসময় সহকারী শিক্ষিকা উম্মে নাজনীন ও সালমা খাতুন উপস্থিত। ছবি- দৈনিক রুদ্রবার্তা

 

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বিভিন্ন এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের পরিদর্শনের অংশ হিসেবে এড়িকাঠি কমিউনিটি ক্লিনিকের কেন্দ্র পরিদর্শন কালে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন খাওয়াচ্ছেন ডিপিএইচএন শিউলী আক্তার। ছবি- দৈনিক রুদ্রবার্তা