জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শরীয়তপুরের নড়িয়ায় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন ও মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য বিভাগ। বুধবার দুপুরে উপজেলা মৎস্য অফিস কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা।
এসময় স্থানীয় সাংবাদিকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। ১৮ জুলাই হতে ২৪ জুলাই পর্যন্ত ৭ দিনের মৎস্য সপ্তাহের কর্মসূচী ঘোষণা করা হয়। এই ৭ দিনের কর্মসূচি সফল করতে সকলের নিকট সহযোগিতা কামনা করেন মৎস্য কর্মকর্তা। এছাড়া বৃহস্পতিবার (আজ) উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচির সুচনা ঘটবে।
এদিকে সভায় আরো জানানো হয়, নড়িয়া উপজেলায় নদী-২টি, আয়তন ১০৭২.৮৭ হেক্টর, খাল ২০টি আয়তন ১৪০০ হেক্টর, উপজেলার আয়তন ২৪০.০৩ বর্গ কি:মি: এরিয়ায় বেসরকারী ৩৪৪৮টি ও সরকারী ২৭টি মোট ৩৪৭৫ রয়েছে। এতে উৎপাদন হয় ৫১৫৪.১৬ মেট্রিক টন। এর মূল্য ধরা হয় ১০৩,০৮,০০,০০ কোটি টাকা। চাহিদা রয়েছে ৪৭৮৮ মেট্রিক টন। উপজেলা তালিকাভূক্ত ৪৮৪৭ জন মৎস্যজীবি রয়েছে। এরমধ্যে মাছচাষী রয়েছে ২৫০০ জন।
বিষয় :

মন্তব্য করুন