শরীয়তপুরের নড়িয়ার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
গতকাল ১৭ মার্চ নানা আয়োজনের মধ্য দিয়ে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। আনন্দ র্যালি, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কেক কাটা, বঙ্গবন্ধুকে নিয়ে আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ পরিবার দিবসটি উদযাপন করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক সফল আইজিপি মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা একেএম শহিদুল হক বি পি এম পিপিএম, কলেজের অধ্যক্ষ ফরিদ আল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন