ঢাকায় ২ ছাত্র বাস চাপায় নিহত হওয়ার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সারাদেশে যাত্রিবাহি বাস সহ সকল প্রকার পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। একই সাথে শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন মালিকগ্রুপ ও শ্রমিক ইউনিয়ন গত শুক্রবার থেকে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। সোমবার থেকে জেলার সকল রুটে বাস চলাচল করতে দেখা গেছে। ছন্দ ফিরে এসেছে সাধারণ মানুষের জীবনযাত্রায়।
দেশব্যাপী ছাত্রদের ৯ দফা দাবীর মুখে নিরাপত্তার কারন দেখিয়ে সারা দেশেরে সাথে মিল রেখে শরীয়তপুর জেলা বাস মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়ন যাত্রিবাহী পরিবহন বন্ধ রাখায় অনেকটাই স্থবির হয়ে পড়ে জনজীবন। তিন থেকে চারগুনেরও বেশী ভাড়া দিয়ে যাত্রীরা বেবি, টেম্পু ও অটোরিক্সায় যাতায়াত করলেও সময়মত গন্তব্য পৌছতে পারেনি। গতকাল সোমবার থেকে জেলার সকল রুটে বাস চলাচল করতে দেখা গেছে। ভোগান্তির অবসান শেষে ছন্দ ফিরে এসেছে যাত্রি সাধারনের জীবনযাত্রায়।
এ বিষয়ে শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাথে আলাপ করলে জানা যায়, বাস বন্ধ বা চলাচলে তাদের কোন মতামত ছিল না। আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চোকিদার বলেন, গাড়ী ভাংচুর এবং শ্রমিকদের মারধর করার শঙ্কায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সোমবার থেকে জেলার সকল রুটে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।



মন্তব্য করুন