শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭ ব্যবসায়ীকে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমেরর মা আশ্রাফুন্নেছা এর নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকালে ফাউন্ডেশনের পক্ষে প্রত্যেক ব্যবসায়ীকে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. কায়ূম পাইক।
এ সময় উপস্থিত ছিলেন, চরভাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান শিকদার, সমাজ সেবক আকবর পাইক, শওকত ববকাউল, বাবুল পাইক, বাবুল ভূইয়া, ফরিদ বকাউল, ইউপি সদস্য নুরে আলম খান, নাছির হাওলাদার, আবুল আখন, কাউসার বকাউল, ইয়াকুব হাওলাদার প্রমুখ।
বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক কায়ূম পাইক বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তাৎক্ষনিক সহযোগীতা হিসেবে প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমেরর মায়ের নামে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত। তিনি এখানে আরো সহযোগীতার ব্যবস্থা করবেন।
উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ১টার সময় অগ্নিকান্ডে মমিন আলী মোল্যার বাজারে ৭টি দোকান ও মালামাল পুড়ে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়। এ সময় সিরাজ মুতাইতের চায়ের দোকান, ফিরোজ সিকদারের মুদি দোকান, আজিজ খান ও বাচ্চু বকাউলের টেইলার দোকান, খোকন উকিলের ডেকোরেটরের দোকান, গনি হাওলাদারের চায়ের দোকান ও কাশেম মিয়ার সেলুন দোকান সহ মোট ৭টি দোকান আগুন ছড়িয়ে পড়ে।



মন্তব্য করুন